শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৪:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
  • ৮১০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টারের স্মৃতিতে আয়োজিত ২য় তম ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ৩টায় উপজেলার বালুচর ইউনিয়নের হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আজীবন দাতা সদস্য হাজী মুহাম্মদ কামরুজ্জামান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব, বিশিষ্ট সমাজসেবক মো. আলমগীর হোসেন, আজীবন দাতা সদস্য মাহমুদুল হাসান আসিফ, শিক্ষানুরাগী ও সমাজসেবক ইমামুল হাসান অপূর্ব।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরোদ রঞ্জন রায়, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সমাজসেবক মো. সেলিম জাবেদ, আব্দুল রশিদ, হাজী জয়নাল আবেদীন কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মো. ইব্রাহিম খলিল, মাওলানা মো. জাকারিয়া, মো. মিজানুর রহমান, শিক্ষানবিশ আইনজীবী রাকিব হাসান জিসানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
দিনের প্রথম ফাইনালে মুখোমুখি হয় ষষ্ঠ শ্রেণি বনাম সপ্তম শ্রেণি। দারুণ লড়াইয়ে সপ্তম শ্রেণিকে হারিয়ে ষষ্ঠ শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরবর্তী ম্যাচে মাঠে নামে অষ্টম শ্রেণি বনাম দশম শ্রেণি। নির্ধারিত ৪০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে অষ্টম শ্রেণি ৫-৪ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।
পরে অতিথিরা দুটি ফাইনাল খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৪:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫