শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

আবারও আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে নেমে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

২০০৬ সালের অক্টোবরের পর ২০২৫ সালের মে মাসে দশম স্থানে নামে বাংলাদেশ। মাঝে দেড় যুগ ওয়ানডে র‌্যাংকিংয়ের নবম বা উপরের দিকে ছিল টাইগাররা।

গত মাসে শ্রীলংকার বিপক্ষে একটি ওয়ানডে জয়ের পর নবম স্থান ফিরে পেয়েছিল বাংলাদেশ। কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে আবারও দশম স্থানে নেমে গেল তারা। ৭৭ রেটিং নিয়ে দশম স্থানে আছে টাইগাররা।

বাংলাদেশ দশম স্থানে নেমে যাওয়ায় নয় নম্বরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ রেটিং আছে তাদের।

বাংলাদেশের পাশাপাশি র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে পাকিস্তানের। চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছে তারা।

১০৩ রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠেছে শ্রীলংকা। পাকিস্তানের রেটিং ১০২।

১২৪ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১০৯।

ষষ্ঠ থেকে অষ্টম স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (৯৬), আফগানিস্তান (৯১) ও ইংল্যান্ড (৮৮)।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে র‌্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৪ দলের বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি ১২ দলের মধ্যে র‌্যাংকিংয়ের সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বিশ্বকাপের টিকিট পেতে হলে বাকী চার দলকে বাছাই পর্বের বাঁধা পেরুতে হবে। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশকে র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ

আপডেট সময় : ০৬:৩৮:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫