শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

শেষ টেস্টে ছিটকে গেলেন স্টোকস

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ণ, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৮৫৯ বার পড়া হয়েছে

কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারছেন না ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা অল-রাউন্ডার বেন স্টোকস।অল-রাউন্ড নৈপুণ্য দিয়ে সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছিলেন ইন-ফর্ম স্টোকস। আগামীকাল থেকে ওভালে শুরু হওয়া পঞ্চম টেস্টে স্টোকসের স্থানে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন ওলি পোপ।

ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে ড্র হওয়া ম্যাচের একাদশ থেকে আরো বাদ পড়েছেন দুই পেসার জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও স্পিনার লিয়াম ডওসন। জ্যাকব বেথেল স্কোয়াডে অর্ন্তর্ভূক্ত হয়েছেন এবং তিনি ৬ নম্বরে ব্যাটিং করতে নামবেন।

চতুর্থ টেস্টের শেষ ইনিংসে ভারত টানা ১৪৩ ওভার ব্যাটিং করে পাঁচ সেশন পার করেছে। এ কারনে স্টোকসকে বোলিংয়ে বাড়তি চাপ নিতে হয়েছে। দুই ইনিংস মিলিয়ে স্টোকস সর্বমোট ৩৫ ওভার বোলিং করেছেন। এ সময় তার ডান কাঁধে সমস্যা দেখা দেয়।

স্বাগতিক ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

পঞ্চম টেস্টে ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস এ্যাটকিনসন, জেমি ওভারটন, জোস টাং।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

শেষ টেস্টে ছিটকে গেলেন স্টোকস

আপডেট সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ণ, বুধবার, ৩০ জুলাই ২০২৫