শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৯:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৮৩৭ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ধীর গতির বোলিংয়ের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

চতুর্থ টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করার কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

ঐ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছে ওয়েস্ট ইন্ডিজ। এজন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি ম্যাচ অফিসিয়ালদের শাস্তি মেনে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

চতুর্থ টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ২০৫ রান করে ৩ উইকেটে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শেরফানে রাদারফোর্ড। দলের কোন ব্যাটার ৩৫ রান না করার পরও প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে দুইশ স্পর্শ করার রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ০৯:৪৯:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫