শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

হরিনাহাটা বিপ্লবী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৪:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৮৭৩ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—ফুটবল ফুটবল, যুবসমাজ মাঠে ফিরুক, মাদক থেকে বিরত থাকুক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের হরিনা হাটা গ্রামে বিপ্লবী ফুটবল কমিটির আয়োজনে ২১তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬জুলাই) বিকেলে বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এস এম রেজাউর রহমান ফিরোজ। খেলায় উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ এর শিক্ষক পরিষদ সদস্য এবং বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন সদস্য সচিব সাইদুল ইসলাম।

ফাইনাল খেলায় অংশ নেয়- খামার মালিক একাদশ বনাম চাকরিজীবী একাদশ। দু’পক্ষের মধ্যে জমজমাট খেলায় খামার মালিক দল ৩-২ গোলে চাকরিজীবী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বক্তব্যে নেতারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, জুয়া এবং অসামাজিক কাজ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে ক্রীড়া ও সংস্কৃতিতে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান তারা। এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সকলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

হরিনাহাটা বিপ্লবী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৪:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫