শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

সিরাজগঞ্জে জুলাই ম্যারাথনে বাঁধের পথে বাঁধভাঙা মানুষ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৮০৫ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের স্মারক হিসেবে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে যমুনা নদীর পাড়ে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় তিন কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতীকী ম্যারাথন উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

এই প্রতীকী ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য, আহত ও তাঁদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, মানবাধিকার ও উন্নয়নকর্মী, খেলোয়াড়, সাংবাদিক, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

‘জুলাই-আগস্ট আন্দোলন’ এবং বৈষম্যবিরোধী গণআন্দোলনের চেতনায় উজ্জীবিত এই আয়োজন সিরাজগঞ্জে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। এতে অংশগ্রহণকারীরা বৈষম্যমুক্ত, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

সিরাজগঞ্জে জুলাই ম্যারাথনে বাঁধের পথে বাঁধভাঙা মানুষ

আপডেট সময় : ০৬:৪৬:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫