শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রাসেল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৫:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৮৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ক্রিকেটকে বিদায় বলবেন। ২৩ জুলাই জ্যামাইকার ঘরের মাঠের ম্যাচটিই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হতে চলেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

রাসেল ২০১৯ সাল থেকে শুধু টি-টোয়েন্টি খেলছেন। তিনি অবসর নিতে চলেছেন এমন সময়ে, যখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাত্র ৭ মাস দূরে। ৮৪ টি-টোয়েন্টি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি টেস্ট এবং ৫৬টি ওয়ানডে খেলেছেন রাসেল।আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে রাসেল বলেন, ‘বলে বোঝানো যাবে না, এটা আমার কাছে কী অর্থ বহন করে। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন। যখন আমি ছোট ছিলাম, তখন এই পর্যায়ে পৌঁছানোর আশা করিনি।’

নিকোলাস পুরানের পর রাসেল শীর্ষস্থানীয় দ্বিতীয় ক্রিকেটার, যিনি দুই মাসেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন রাসেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রাসেল

আপডেট সময় : ০৫:২৫:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫