শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩০:১৬ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো এশিয়া কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনব সংবর্ধনা দেবে বাফুফে । আজ (রোববার) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বাফুফে এই সংবর্ধনার আয়োজন করছে।

বাংলাদেশ নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় সন্ধ্যা ৭টায় রওনা হবে। মিয়ানমার থেকে থাইল্যান্ডে পৌঁছাবে রাত ৯টায়। থাইল্যান্ডে খানিকক্ষণ যাত্রাবিরতির পর মধ্যরাত দেড়টায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় পুরো দল হাতিরঝিলে পা রাখবে।

বাংলাদেশ দলের অন্যতম প্রাণশক্তি ঋতুপর্ণা ও মনিকা চাকমা। তারা ভুটান লীগ খেলতে পরদিনই আবার ঢাকা ছাড়বেন। এর দুই দিন পর আরও তিন নারী ফুটবলার ভুটানের উদ্দেশে রওনা করবেন। সবমিলিয়ে পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ রাতেই আয়োজন করেছে বাফুফে।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল বাফুফে। সাত মাস পেরিয়ে গেলেও দেশের ফুটবলের অভিভাবক সংস্থা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তাই এশিয়া কাপ নিশ্চিত হওয়া দলের জন্য এখনই কোনো আর্থিক অঙ্ক ঘোষণা করেনি ফেডারেশন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে

আপডেট সময় : ০৪:৩০:১৬ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫