শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

ওয়েস্ট ইন্ডিজকে ২৫৩ রানে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৭৮৭ বার পড়া হয়েছে

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৮৬ রানের জবাবে ২৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এতে ৩৩ রানের লিড পায় অসিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে অসিরা। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৪৫ রানে এগিয়ে সফরকারীরা।

গ্রেনাডায় প্রথম দিনই ২৮৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অসি ইনিংস শেষে আলো স্বল্পতায় প্রথম দিনের খেলার ইতি ঘটে।

দ্বিতীয় দিনের ১১তম বলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শততম টেস্ট খেলতে নামা ক্রেইগ ব্র্যাথওয়েট শূন্য রানে আউট হন।

এরপর পরের তিন উইকেট জুটিতে হাফ-সেঞ্চুরি ছাড়াই ১০৪ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম উইকেটে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন ব্রান্ডন কিং ও শাই হোপ। ২১ রান করা হোপকে বোল্ড করে জুটি ভাঙ্গেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন কিংও। স্পিনার নাথান লিঁওর শিকার হওয়ার আগে ১০৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রান করেন কিং।

দলীয় ১৬৯ রানেই কিং-হোপের বিদায়ের পর লোয়ার অর্ডারে আলজারি জেেোফর ২৭ ও শামার জোসেফের ২৯ রানে সাথে এন্ডারসন ফিলিপের ১০ রানের উপর ভর করে আড়াইশ পার করে ওয়েস্ট ইন্ডিজের স্কোর। ২৫৩ রানে গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও কামিন্স ২টি করে উইকেট নেন।

৩৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। খালি হাতে ফিরেন সাম কন্টাস। ২ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার উসমান খাজা। দুই উইকেটই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস।

দিন শেষে ক্যামেরুন গ্রিন ৬ ও নাইটওয়াচম্যান লিঁও ২ রানে অপরাাজিত আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ওয়েস্ট ইন্ডিজকে ২৫৩ রানে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫