শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

তুর্কেমেনিস্তানকে হারিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫১:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৭৮৪ বার পড়া হয়েছে

জয় দিয়ে এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্ব শেষ করার লক্ষ্য নিয়ে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে কাল তুর্কেমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। গত বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা।

একই দিন কাল তুর্কেমেনিস্তান ও বাহরাইনের ম্যাচ ২-২ সমতায় শেষ হলে মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

কারণ গ্রুপ পর্বে ২ ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল টাইগ্রেসরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে বাংলাদেশ। তাই প্রথমবারের মত নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করে তারা।

ফিফা র‌্যাংকিংয়ে ১৪১তম স্থানে আছে তুর্কেমেনিস্তান। টুর্নামেন্টে ২ ম্যাচে ১টি করে ড্র ও হারে ১ পয়েন্ট রয়েছে তাদের। এছাড়া স্বাগতিক মিয়ানমারের ৩ ও বাহরাইনের ১ পয়েন্ট রয়েছে।

তুর্কেমেনিস্তানের বিপক্ষে ম্যাচেও দলের কাছ থেকে সেরা পারফরমেন্স আশা করছেন বাংলাদেশ প্রধান কোচ পিটার বাটলার।

বাংলাদেশ নারী ফুটবল দল : রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র) মনিকা চাকমা, মারিয়া মান্দা, রিতু পর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), সাগরিকা, আফিদা খন্দকার (অধিনায়ক), শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সৌরভি আকন্দা প্রীতি, সুলতানা, স্বর্ণা রানী মন্ডল, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবীরন খাতুন, মিলে আক্তার, উম্মেলা মারমা ও নিলুফা ইয়াসমিন নিলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

তুর্কেমেনিস্তানকে হারিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৫১:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫