শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

সেঞ্চুরিতে প্রথম দিনের নায়ক গিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৮:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই  গতকাল সেঞ্চুরি করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তার সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩১০ রান করেছে টিম ইন্ডিয়া। ১১৪ রানে অপরাজিত থাকেন গিল।

বার্মিংহামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রানে লোকেশ রাহুলকে হারায় ভারত। ২ রান করে ফিরেন রাহুল। দ্বিতীয় উইকেটে ৯০ বলে ৮০ রানের জুটি গড়ে থামেন তিন নম্বরে নামা করুণ নায়ার(৩১)।

তৃতীয় উইকেটে গিলের সাথে ৬৬ রানের জুটিতে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো   যশ্বসী জয়সওয়াল ৮৭ রানে আউট হন ।

এরপর উইকেটরক্ষক ঋসভ পান্ত ২৫ ও নিতিশ কুমার রেড্ডি ১ রানে ফিরলে চাপে পড়ে ভারত। ২১১ রানে ৫ উইকেট হারায় ভারত। ষষ্ঠ উইকেটে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন গিল ও রবীন্দ্র জাদেজা। এই জুটিতে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন গিল।

ভারতীয় অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার গিল। এর আগে বিজয় হাজারে, সুনিল গাভাস্কার ও ভিরাট কোহলি অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন।

১২টি চারে ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত আছেন গিল। জাদেজা অপরাজিত আছেন ৪১ রানে।
ইংল্যান্ডের ক্রিস ওকস ২ উইকেট নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

সেঞ্চুরিতে প্রথম দিনের নায়ক গিল

আপডেট সময় : ০৫:২৮:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫