সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বিকেলে ইসিতে নিবন্ধনের আবেদন করবে এনসিপি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:০১:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিবন্ধনের জন্য অবশেষে আজ রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বিকেলে আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। এ নিয়ে গতকাল দিবাগত রাত পর্যন্ত বেশ ব্যস্ত সময় কাটিয়েছে নাগরিক পার্টির সদস্যরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ।

গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় গত ২৮ মে। এর চার মাস পেরিয়ে গেলেও এখনো দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এমন অবস্থাতে ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কিছু কিছু দল।

নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণে সময় প্রয়োজন হয়। এমনকি জেলা-উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি।

সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস ও কার্যকর অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী—নিবন্ধন জমা দেওয়ার ব্যাপারে যেসব শর্ত পূরণ করার দরকার, সেগুলো করতে পেরেছি।

নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি আরও বলেন, মূলত আমরা ৫/৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, আপনার চোখে নতুন ক্যাম্পেইনের মাধ্যমে অনেক প্রতীকের পরামর্শ এসেছে। যেমন কলম, বইসহ বিভিন্ন প্রতীক রয়েছে। আমাদের রেজিস্ট্রেশন দল যাচাই-বাছাই করছে। শেষ মুহূর্তে হয়তো চূড়ান্ত করা হবে।

দলটির স্থায়ী ঠিকানার ব্যাপারে আখতার বলেন, এনসিপি ও রূপায়ন টাওয়ারের মালিকপক্ষের মধ্যকার এক বছরের জন্য চুক্তির আওতায় ভবনটি এনসিপির অফিস হিসেবে বিবেচিত হবে।

অপর দিকে আদীব বলেন, রূপায়ন টাওয়ারের একটি ফ্লোর আমরা চুক্তিবদ্ধ করেছি। নিবন্ধনের জন্য এক বছরের চুক্তি করা হয়েছে।

এরই মধ্যে এনসিপি সাধারণ সভার মাধ্যমে খসড়া গঠনতন্ত্রের অনুমোদন দিয়েছে। জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। দলটির জাতীয় কাউন্সিলে এনসিপি ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা, জেলা ও সমমর্যাদার ইউনিটের পাঁচজন, থানা পর্যায় থেকে দুইজন করে সদস্য হবেন। তারাই ভোটের মাধ্যমে এনসিপির দুই শীর্ষ নেতৃত্ব বাছাই করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

বিকেলে ইসিতে নিবন্ধনের আবেদন করবে এনসিপি

আপডেট সময় : ০২:০১:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫