মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কচুয়ায় কাঠের সেতু বানিয়ে মানবতার সেতুবন্ধন

মানবতার টানে বাঁধা না মানা এক দৃষ্টান্ত গড়েছে কচুয়ার একটি সামাজিক সংগঠন। কৃষকের ফসল, শিক্ষার্থীর শিক্ষা আর পথচারীর যাত্রা, সব মিলিয়ে জীবনযাত্রার গতি ফেরাতে চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর পশ্চিম মাঠে নির্মাণ করা হলো একটি কাঠের সেতু। আর এই মহৎ কাজটি করেছে আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’।

বৃহস্পতিবার দিনভর পরিশ্রম করে সুন্দরী সংযোগ খালের উপর তৈরি করা হয় কাঠের এই সেতু। ফলে অন্তত ২ কিলোমিটার দুরত্ব কমেছে! কৃষকদের যাতায়াতে যেমন সময় ও কষ্ট কমবে, তেমনি এলাকার শিক্ষার্থীরা পাবেন নিরাপদ ও সহজ চলাচলের সুবিধা।

বিশেষ করে মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা ও মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের যাতায়াত হবে অনেক সহজ। উপকারভোগী হবেন নাংলা ও এনায়েতপুর গ্রামের সাধারণ মানুষও।

‘প্রাণের টানে রক্তদান’ শুধু রক্তদাতা সংগঠন নয়, তারা নিজেদের দায়িত্ব মনে করে যে কোনো মানবিক সংকটে পাশে দাঁড়াতে। সংগঠনের পরিচালক ফরিদ আহমদ বলেন, “আমরা শুধু রক্তই দেই না, ভালোবাসাও ছড়িয়ে দিই। এই সেতু মানবতার আরেকটি নিদর্শন।”

সেতু নির্মাণে উচ্ছ্বাস দেখা যায় স্থানীয় কৃষকদের মাঝে। আব্দুল জলিল নামের এক কুষক বলেন, এই সেতু যেন আমাদের জন্য আশীর্বাদ। আগে ফসল আনা-নেওয়ায় অনেক কষ্ট হতো। এখন খুব সহজে যাতায়াত করতে পারি।”

অন্যদিকে আব্দুর রহমান নামের এক শিক্ষার্থী জানায়, “আগে স্কুল যেতে ভয় লাগতো, এখন আনন্দ নিয়ে স্কুলে যাই।”

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, শুধু রক্তদান করলেই দায়িত্ব শেষ হয় না। আমরা বিশ্বাস করি, মানবিক যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত স্বেচ্ছাসেবা। মেঘদাইর অঞ্চলের কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য এই সেতু নির্মাণ করেছি। এটি আমাদের ভালোবাসার উপহার। আমরা চাই সবাই এগিয়ে আসুক, যার যার অবস্থান থেকে মানবিক কাজে অংশ নিক। সমাজ পরিবর্তনের জন্য বড় পদক্ষেপ নয়, ছোট উদ্যোগেই বড় পরিবর্তন সম্ভব।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কচুয়ায় কাঠের সেতু বানিয়ে মানবতার সেতুবন্ধন

আপডেট সময় : ০৮:১১:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫