মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চাঁদপুর জেলা কারাগারে মৌসুমি ফল উৎসবে ৮১৭ বন্দির মুখে হাসি

কারাগার শুধু বন্দিত্বের স্থান নয়—এটি হতে পারে পুনর্বাসন, মানসিক প্রশান্তি ও মানবিক উন্নয়নের ক্ষেত্রও। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাঁদপুর জেলা কারাগারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া আয়োজন
মৌসুমি ফল উৎসব।

রোববার (২৯)’ জুন চাঁদপুর জেলা কারাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কারা অধিদপ্তরের আওতায় চাঁদপুর জেলা কারাগার কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে আয়োজিত এ উৎসবে ৮১৭ জন বন্দির মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়। প্রত্যেক বন্দিকে আম এবং কাঁঠাল প্রদান করা হয়। অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে কারাগারের অভ্যন্তরে, যা দীর্ঘ সময় বন্দিত্বে থাকা কারাবন্দিদের মধ্যে তৈরি করে ভিন্নধর্মী এক অনুভব।

ফল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা, কারাগারের সহকারী সার্জন ডাঃ মোঃ বেনজির আহমেদ, জেলার জুবাইর হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা
জানান, ‘কারাবন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মৌসুমি ফল প্রাপ্তিতে তারা আনন্দিত হয়েছেন এবং এতে কারাগারের ভেতরে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।’

এ ফল উৎসব বন্দিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বন্দিদের আত্মীয়-স্বজন, কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ আয়োজনের প্রশংসা করেন।

জেল সুপার বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ বন্দীদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে গতিশীল করে।

আয়োজনে অংশ নেওয়া এক বন্দি আবেগআপ্লুত হয়ে বলেন, ‘ফলের মৌসুমে বাড়িতে বিভিন্ন রকমের ফল খাওয়া হয়, কিন্তু কারাগারে থেকেও মৌসুমী ফল খেতে পারব—এটা কল্পনাও করিনি। এই আয়োজন আমাদের মনোবল বাড়িয়েছে এবং কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ছবির ক্যাপশন: রোববার (২৯)’ জুন চাঁদপুর জেলা কারাগারে বন্দীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেন জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চাঁদপুর জেলা কারাগারে মৌসুমি ফল উৎসবে ৮১৭ বন্দির মুখে হাসি

আপডেট সময় : ০৫:২৭:৩৫ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫