বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সুবিধাবঞ্চিতদের মাঝে কুআ’র ঈদ উপহার বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পার্শ্ববর্তী এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)।

বৃহস্পতিবার (৫ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনের সামনে এ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ বছর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক দরিদ্র পরিবারের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ। ঈদের আগে দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে এই সহায়তা কার্যক্রমের আয়োজন করে কুআ।

উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের চারপাশে যারা বিভিন্ন কারণে সমাজের মূলস্রোত থেকে পিছিয়ে পড়েছেন, তাদের পাশে দাঁড়ানোই মানবতার সেরা নিদর্শন। খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও কুআর কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. নাজমুস সাদাত, কুআর সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, “প্রতি বছর কুআ ঈদে সুবিধাবঞ্চিত মানুষকে উপহার দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও এই আয়োজন। আমরা চাই এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”

আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া সম্পাদক শাথীল ইসলাম ডলার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক ড. শেখ তারেক আরাফাত শাওন, কার্যনির্বাহী সদস্য কবরী বিশ্বাস অপু এবং কুআর অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতি ঈদে এ ধরনের মানবিক কার্যক্রমের আয়োজন করে থাকে, যার মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

সুবিধাবঞ্চিতদের মাঝে কুআ’র ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ১১:৫৬:২১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫