বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ইবির ছাত্র আন্দোলনের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ—এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ জুন) থেকে আগামী ১৯ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সংগঠনের সদস্যরা নিজেদের অবস্থান অনুযায়ী আম, জাম, কাঁঠাল, সুপারি, লেবুসহ নানা ফলদ ও বনজ গাছ রোপণ করছেন। ছুটি শেষে ক্যাম্পাস খুললে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায়ও শতাধিক গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “সমকালীন বাস্তবতায় আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব প্রত্যক্ষ করছি—গ্লোবাল ওয়ার্মিং, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে প্রতিনিয়ত। এই সংকট থেকে উত্তরণের জন্য সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। ইসলামও পরিবেশ সুরক্ষায় গুরুত্বারোপ করে, বিশেষত বৃক্ষরোপণকে অত্যন্ত সওয়াবের কাজ হিসেবে বিবেচনা করে।”

তিনি আরও বলেন, “বিশ্ব পরিবেশ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, পরিবেশ রক্ষা শুধুমাত্র একটি দিবসের কর্মসূচি নয়—বরং প্রতিদিনের দায়িত্ব। সে উপলব্ধি থেকেই আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করছি।”

উল্লেখ্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইসিএবি) একটি ইসলামী ছাত্র সংগঠন, যা ১৯৯১ সালের ২৩ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এটি ইসলামী আদর্শে ছাত্রসমাজকে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি এবার সংগঠনটি ঈদের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে ১০০ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ইবির ছাত্র আন্দোলনের

আপডেট সময় : ০৬:৫৯:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫