বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চুয়াডাঙ্গায় দুই দেশের বাহিনীর মানবতায় মায়ের মরদেহ দেখল দুই মেয়ে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৮৭৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জগন্নাথপুর সীমান্তে শুন্যরেখায় শেষবারের মতো মায়ের মরদেহ দেখার সুযোগ হয়েছে বাংলাদেশে বসবাসরত দুই মেয়ের।

আজ মঙ্গলবার (৩ জুন) সকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উদ্যোগে এই মরদেহ দেখানো হয়।

জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত গোংরা গ্রামের বাসিন্দা লোজিনা বেগম (৮০) গত ২ জুন রাতে তিনি মারা যান। তার দুই মেয়ে বিবাহসূত্রে দীর্ঘদিন ধরে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বসবাস করছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে থাকা দুই মেয়ে বিজিবির মাধ্যমে শেষবারের মতো মায়ের মরদেহ দেখার আকুতি জানান।

পরে জগন্নাথপুর বিওপি বিজিবি ও ভারতের গোংরা বিএসএফ ক্যাম্পের সদস্যরা আজ সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার সীমান্ত মেইন পিলার ৯৬/৮-এস-এর কাছে লোজিনার মরদেহ দেখায় তার দুই মেয়েকে। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুর হাসান বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। বিজিবি মহাপরিচালকের এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে প্রতিটি বিজিবি সদস্য দেশের সীমান্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বিজিবি-বিএসএফ-এর এ ধরনের মানবিক উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে ভবিষ্যতে আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ হ্রাসেও এটি সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চুয়াডাঙ্গায় দুই দেশের বাহিনীর মানবতায় মায়ের মরদেহ দেখল দুই মেয়ে

আপডেট সময় : ০৫:৩৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জুন ২০২৫