মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

‘আমরা এটাকে হুমকি না, সুযোগ হিসেবে দেখছি’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমাতে এবং ৩৭ শতাংশ আমদানি শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্র থেকে তুলা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে নিক্কেই এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘আমরা প্রচুর তুলা কিনি মধ্য এশিয়া থেকে, ভারতের থেকেও। এখন ভাবছি—আমরা কেন যুক্তরাষ্ট্র থেকেই তুলা কিনছি না? এতে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি অনেক কমে যাবে।’

গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে ৬ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য, আর আমদানি করেছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য। এর মধ্যে তুলার পরিমাণ ছিল ৩৬১ মিলিয়ন ডলার। তবে গার্মেন্টস শিল্পের জন্য বাংলাদেশ বছরে ৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের তুলা আমদানি করে, যার বড় অংশ আসে উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান থেকে।

ইউনুস বলেন, ‘আমেরিকার তুলা উৎপাদকরা আমাদের খুব ভালো বন্ধু হতে পারেন এবং কংগ্রেসে আমাদের পক্ষে কাজ করতে পারেন। কারণ ‘‘কটন বেল্ট’’ থেকে নির্বাচিত সিনেটররা এসব বিষয়ে প্রভাব রাখতে পারেন।’

তিনি জানান, মধ্যপ্রাচ্যের পরিবর্তে জ্বালানি আমদানির উৎস হিসেবেও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা যেতে পারে।

তবে বাণিজ্য আলোচনা কবে শুরু হবে বা কত শতাংশ শুল্ক কমানো সম্ভব—সেটা এখনো নিশ্চিত না হলেও, ইউনূস বলেন, ‘আমরা এটাকে হুমকি হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখছি।’

পতিত আওয়ামী সরকারের আমলে অভ্যন্তরীণ অর্থ পাচার নিয়ে তিনি জানান, ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। আর দেশের ভেতরে ১১-১২ বিলিয়ন ডলার সনাক্ত করে ফ্রিজ করা হয়েছে।

এই অর্থ দিয়ে দুটি সার্বভৌম সম্পদ তহবিল গঠন করা হবে—একটি শিক্ষা ও স্বাস্থ্য খাতে এবং অন্যটি দারিদ্র্য বিমোচন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহৃত হবে।

রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ড. ইউনূস বলেন, তিনি পদত্যাগের বিষয়টি বাংলাদেশে বলেননি এবং জাপানে এ বিষয়ে কিছু বললে ‘অনেক সমস্যা’ তৈরি হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

‘আমরা এটাকে হুমকি না, সুযোগ হিসেবে দেখছি’

আপডেট সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫