মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জাতীয় সমাবেশ উপলক্ষে চুয়াডাঙ্গায় জামায়াতের সংবাদ সম্মেলন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৫:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৮০১ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান:আসন্ন ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর মাওলানা রুহুল আমিন। তিনি বলেন, “দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতায় ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ একটি ঐতিহাসিক মাইলফলক হতে যাচ্ছে। এই সমাবেশের মাধ্যমে জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।”

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা জেলা থেকে উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী ওই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে গণসংযোগ, প্রস্তুতি সভা ও সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং সমাবেশে অংশগ্রহণে স্থানীয় নেতাকর্মীদের প্রস্তুতির বিষয়ে আলোকপাত করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নেতারা জানান, তারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশে অংশগ্রহণ করবেন এবং যেকোনো ধরনের উসকানি বা সহিংসতা এড়িয়ে চলবেন।

এদিকে, দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সমাবেশে সারাদেশ থেকে ১০ লাখের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে তাদের প্রত্যাশা। এজন্য ট্রেন ও লঞ্চের পরিবর্তে ভাড়া করা হয়েছে প্রায় ১০ হাজার বাস। সমাবেশস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াতের দাবি, ১৯ জুলাইয়ের এ সমাবেশ হবে দলের ইতিহাসে অন্যতম বৃহৎ রাজনৈতিক জমায়েত। সমাবেশ সফল করতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে গণসংযোগ, মিছিল ও পথসভা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

জাতীয় সমাবেশ উপলক্ষে চুয়াডাঙ্গায় জামায়াতের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:৩৫:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫