মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরায় র‌্যাব-৬ এর বাড়তি নিরাপত্তা, চেকপোস্ট বসিয়ে জনসচেতনতা বৃদ্ধি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৯:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৮৬৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ তৎপরতা শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। এরই অংশ হিসেবে র‌্যাব-৬ এর সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকা বিনেরপোতা, লাবসা জিরো পয়েন্ট, কদমতলা বাজারসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

বুধবার (২৮ মে) রাতভর র‌্যাব সদস্যরা যানবাহন ও পথচারীদের তল্লাশি চালান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। অপরাধ দমনের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে র‌্যাব সদস্যদের এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: এহতেশামুল হক খান বলেন, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কোনো প্রকার নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সাতক্ষীরার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি আমরা মানুষের সঙ্গে কথা বলছি, যেন তারা নিজেরাও সচেতন থাকেন এবং যেকোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতিতে আমাদেরকে দ্রুত অবহিত করেন। র‌্যাব সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।”

র‌্যাব সূত্রে আরো জানা গেছে, ঈদকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জঙ্গি তৎপরতা, মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যদের পাশাপাশি মোবাইল টিম ও টহল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরায় র‌্যাব-৬ এর বাড়তি নিরাপত্তা, চেকপোস্ট বসিয়ে জনসচেতনতা বৃদ্ধি

আপডেট সময় : ১২:২৯:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫