শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

কলম্বিয়ায় ফুটবলারবাহী বিধ্বস্ত বিমানের পাইলটের ‘যথাযথ প্রশিক্ষণ ছিল না’

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৪:২৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কলম্বিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া বলিভিয়ার যে বিমানটি ২৯ নভেম্বর বিধ্বস্ত হয় তার চালক যথাযথভাবে প্রশিক্ষিত ছিলো না। একটানা দীর্ঘ সময় ধরে কোন বাণিজ্যিক বিমান চালানোর মতো অভিজ্ঞতা তার ছিল না। গতকাল শনিবার কো-পাইলটের পক্ষ থেকে এক আইনজীবী একথা জানান। এই দুর্ঘটনায় ব্রাজিলের ফুটবলারসহ বিমানটির ৭১ আরোহী প্রাণ হারায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আইনজীবী ওমর দূরান দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবিআইকে বলেন, ‘আমরা জানতে পেরেছি পাইলট মিগুয়েল কুইরোগে’র বাণিজ্যিক ফ্লাইট চালানোর জন্য প্রয়োজনীয় দীর্ঘ সময় বিমান চালানোর মতো প্রশিক্ষণ ছিল না।’ তিনি কো-পাইলট ফার্নান্ডো গোইটিয়া’র পরিবারের আইনজীবী। দোইটিয়াও কুইরোগ’র সঙ্গে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। লামিয়া এয়ারলাইন্সের বিমানটি মেডেলিনের বাইরে একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এই ঘটনায় ব্রাজিলের ফুটবল দলের অধিকাংশ খেলোয়াড় নিহত হয়। এরা একটি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার জন্য যাচ্ছিল।

দুর্ঘটনার আগে পাইলট জরুরি ভিত্তিতে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে রেডিও’র মাধ্যমে যোগযোগ করেন। তিনি বিমানটির জ্বালানী ফুরিয়ে যাওয়ার কথা জানান। এই ঘটনায় ছয়জন প্রাণে রক্ষা পেয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

কলম্বিয়ায় ফুটবলারবাহী বিধ্বস্ত বিমানের পাইলটের ‘যথাযথ প্রশিক্ষণ ছিল না’

আপডেট সময় : ০৩:৪৪:২৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬