মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

আশাশুনির দক্ষিণ চাপড়ায় জমি সংক্রান্ত বিরোধে মারামারি ৪ আহত, আটক ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫০:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৮৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন দক্ষিণ চাপড়া গ্রামের মৃত নুরুল সরদার এর স্ত্রী জরিনা বেগম (৬০), খোকন সরদার এর স্ত্রী নূর নাহার বিউটি (২৪), নওয়া মেয়ে অনজিলা খাতুন (৩৫) ও সেজো মেয়ে বিলকিস বেগম (৩৮)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমির নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার বিকালে ওই জমি দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করে প্রতিপক্ষরা। এসময় বাধা দেয়া হলে তারা দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

পরে সেনাবাহিনী খবর পেয়ে সরজমিন গিয়ে আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় এক জনকে আটক করে। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পূত্রবধু নূর নাহার বিউটি বলেন, স্বাধীন, আবির, শিশির ও বাবুল আমাকে ঘরের মধ্যে ধরে নিয়ে গিয়ে কাপড় সিড়ে দেয় এবং চর, কিল, লাথি মেরে মোবাইল ফোন কেড়ে নেয়।

নওয়া মেয়ে অনজিলা খাতুন বলেন, আমি যমুনা শোরুমে মাঠ কর্মী হিসাবে চাকুরি করি। আমি বাড়িতে এসে দেখি ৫ থেকে ৬ জন আমার মাকে দা ও লাঠি দিয়ে মারধোর করছে। আমি ঠেকাতে গিলে তার আমার কাছ থেকে ব্যাগ ও ফোন কেড়ে নেয়। যমুনা শোরুমের কালেকশন করা ২০ হাজার টাকা ওই ব্যাগে ছিলো এবং আমাদেরবাড়ির বাক্স ভেঙ্গে সব নিয়ে গেছে আমিরুল, মিজান, সাকিল, জাকিরসহ আরো অনেকে।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান জানান, আহত ৪ জনের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর ছিলো। তাকে সেলাই ও ব্যান্ডেজ করে অন্য ৩ জনসহ ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ ওসি জানান, এবিষয়ে আগতের সেজো মেয়ে বিলকিস খাতুন বাদী হওয়ে একটি এজাহার দাখিল করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আশাশুনির দক্ষিণ চাপড়ায় জমি সংক্রান্ত বিরোধে মারামারি ৪ আহত, আটক ১

আপডেট সময় : ০৫:৫০:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫