শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

মেসি-রোকুজ্জোর বিয়ে ২৪ জুন!!

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪০:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আর্জেন্টাইন তারকা লিওয়েন মেসি ও তার ছোটবেলার বন্ধু আন্তোনেল্লা রোকুজ্জো বিয়ের গুঞ্জনটা কদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে সেটি নিশ্চিত করা যাচ্ছিল না। এবার মেসি পরিবারের খুব কাছের একজন নিশ্চিত করলেন বিয়ের খবর।

সূত্র জানিয়েছে, আগামী বছর মেসির জন্মদিন ২৪ জুন বিয়ে করবেন মেসি-রোকুজ্জো।

ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিয়ের জন্য বিশাল কোনো প্রাসাদ, রাজকীয় হোটেল বা দ্বীপ নয়; বরং আর্জেন্টিনার বাসভবন রোজারিওতেই বিয়ে করবেন দুজনে। এখানেই ছোটবেলায় রোকুজ্জোর সঙ্গে দেখা হয়েছিল মেসির।

১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় আসার পর সম্পর্কে খানিকটা বিরতি। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দুজনের মন দেওয়া–নেওয়ার শুরু। সেটা পূর্ণতা পায় ২০১০ সালে। মেসির সঙ্গে থাকার জন্য রোকুজ্জো চলে আসেন বার্সেলোনায়। এরপর থেকেই দুজনে বাস করছেন একই ছাদের নিচে।

এর মাঝেই তাদের জীবনে এসেছে দুই সন্তান। চার বছরের থিয়াগো আর এক বছরের মাতেওকে নিয়ে দুজনে ভালোই আছেন। এ সুখকে দীর্ঘস্থায়ী রূপ দিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা

মেসি-রোকুজ্জোর বিয়ে ২৪ জুন!!

আপডেট সময় : ০৩:৪০:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬