শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলার সুযোগ বাংলাদেশের!

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩৬:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৪৫ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:

আইসিসির ওয়ানডে র‌্যাকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয়ে ওঠার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। তবে, সেই পথটা অনেক কঠিন। নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানোর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা ৫-০ ব্যবধানে হারলেই কেবল বাংলাদেশ এগিয়ে যাবে র‌্যাংকিংয়ে।

বরাবরই বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দেশের মাটিতে আগের দুটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দুটিতেই তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার তাই নিউজিল্যান্ডের মাটিতে খেলা হওয়ার পরও আশাবাদী মাশরাফি-মুশফিকরা।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। প্রথমটা ক্রাইস্টচার্চে। পরের দুটি ওয়ানডে নেলসনে ২৯ ও ৩১ ডিসেম্বর।

তিনটি ওয়ানডের সবগুলোতে জিতলেও র‌্যাংকিংয়ে এগোবে না বাংলাদেশ। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ সাত নম্বরে আছে। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলে বাংলাদেশের রেটিং পয়েন্ট পাঁচ বেড়ে হবে ১০০।

আর আর ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ১০১। ফলে, এক রেটিং পয়েন্টের কারণে র‌্যাংকিংয়ে সাতে ওঠা হবে না বাংলাদেশের। তবে, এরপরেই শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের সিরিজ আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেখানে পাঁচটি ম্যাচেই শ্রীলঙ্কা হেরে গেলে রেটিং পয়েন্টে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে যাবে বাংলাদেশ। ফলে, র‌্যাংকিংয়ে আসবে অগ্রগতি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলার সুযোগ বাংলাদেশের!

আপডেট সময় : ০৩:৩৬:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬