বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বাগেরহাটে পৃথক দুই দুর্ঘটনায় দুইজন নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২২:৩৬ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫
  • ৮৬৬ বার পড়া হয়েছে

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রোববার (১১ মে) সকালে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার আফরা গ্রামের হাদিয়ার শেখ (৫৩) এবং ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়ার মুন্না ফকির (১৯)।

হাদিয়ার শেখ পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। সকাল ১০টার দিকে আট্টাকী ঘোষপাড়া এলাকায় আম পাড়ার সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের একটি ডাল ভেঙে পড়লে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মেগনিশতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মুন্না ফকির, যিনি একজন গ্যারেজ মিস্ত্রি ছিলেন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বিদ্যুতের পিলারে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান ও ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, উভয় ঘটনার প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

বাগেরহাটে পৃথক দুই দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট সময় : ০৩:২২:৩৬ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫