বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি, চীনের পরিষ্কার বার্তা

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই বলেছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি কামনা করে ও তাতে সমর্থন জানায় চীন। একইসঙ্গে এই ইস্যুতে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি। খবর এপিপির। 

আজ রোববার (১১ মে) এক প্রতিবেদনে পাকিস্তানের বার্তা সংস্থা এপিপি জানায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই মন্তব্য করেন ওয়াং ই।

তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে চীন ভারত-পাকিস্তান সংঘাতের বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন এবং পাকিস্তানে বেসামরিক প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাচ্ছে।

ওয়াং ই বলেন, চীন পাকিস্তানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রচেষ্টায় তার পাশে রয়েছে এবং বিশ্বাস করে পাকিস্তান শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করবে এবং দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি হলে তা দুই পক্ষকেই মেনে চলতে হবে যাতে ভবিষ্যতে সংঘর্ষের পুনরাবৃত্তি না ঘটে। এই স্থায়ী যুদ্ধবিরতি শুধু ভারত-পাকিস্তানের জন্য নয়, গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়ও এটাই প্রত্যাশা করে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে পাকিস্তানের অবদানের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে পাকিস্তানের দৃঢ় অবস্থানকে চীন সমর্থন করে।

চলমান উত্তেজনার মধ্যেও চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন ওয়াং ই।

উল্টো দিকে ইসহাক দার বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত, তবে সার্বভৌমত্ব লঙ্ঘন হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চীনের মধ্যস্থতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে পাকিস্তান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি, চীনের পরিষ্কার বার্তা

আপডেট সময় : ১২:৪০:১৪ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫