বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বাগেরহাটে আম পাড়তে গিয়ে শিশু রাকিবুলের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৬:১৭ অপরাহ্ণ, সোমবার, ৫ মে ২০২৫
  • ৯৫২ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গাছ থেকে পড়ে রাকিবুল ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আটজুড়ী ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের মহিদুল কাজীর ছেলে এবং কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একই গ্রামের আলী উকিলের বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের আমগাছে আম পাড়তে ওঠে রাকিবুল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

বাগেরহাটে আম পাড়তে গিয়ে শিশু রাকিবুলের মৃত্যু

আপডেট সময় : ১০:২৬:১৭ অপরাহ্ণ, সোমবার, ৫ মে ২০২৫