বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বাগেরহাটে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫
  • ৯৮৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: খালিদ হাসান 

‘সম্মান যেখানে, শ্রদ্ধা সেখানে’—এই ভাবনা থেকেই বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রোববার (৪ মে) বেলা ১১টায় যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শামছুর রাহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কে. এম. জুলফিকার আলী হায়দার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সাবেক আইন উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ তোশারফ আলী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শিরিন বকুল, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ খাইরুল আজাদ আরজু প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে গুণী ও আদর্শবান মানুষদের সম্মান জানানো এবং তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানো জরুরি। পাশাপাশি তারা আগামী প্রজন্মকে এমন মানুষের পথ অনুসরণের আহ্বান জানান।

এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে যাত্রাপুর ইউনিয়নে গুণীজনদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

বাগেরহাটে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা

আপডেট সময় : ০৪:৩৯:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫