সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মাকড়সার বিষে সারবে ব্রেন ড্যামেজ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:০৮:২৪ অপরাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘ফানেল ওয়েব স্পাইডার’ নামে মাকড়সার বিষ সাংঘাতিক বিপজ্জনক। এটা মানুষকে এক বার কামড়ালে ১৫ মিনিটের মধ্যে মৃত্যু অবধারিত। এই রকম একটি মারাত্মক মাকড়সার বিষেই নাকি আছে এক বিশেষ ধরনের প্রোটিন, যা সাহায্য করবে ব্রেন ড্যামেজ সারাতে। এমনকি স্ট্রোক হওয়ার বেশ কয়েক ঘণ্টা পরেও তা কাজ করবে ব্রেন ড্যামেজ থেকে বাঁচাতে। এমনটাই বলছে একটি গবেষণা।

গবেষণাটি করেছেন কুইনসল্যান্ড বিশ্ববিদ্যালয় ও মনাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। গবেষণাটি করার জন্য তারা তিনটি এই জাতীয় মাকড়সা সংগ্রহ করেন। এই মাকড়সাগুলোকে দুধ খাওয়ানোর জন্য নল ব্যবহার করেন বিজ্ঞানীরা। নলের গোড়ায় মাকড়সারগুলির বিষ সংগ্রহ করেন। এই বিষের নমুনা মিলিয়ে তারা দেখেছেন তিনটি বিষের নমুনাই একই রকম। এই বিষের মধ্যেই এক রকমের ভালো প্রোটিন রয়েছে যা স্ট্রোকজনিত ব্রেন ড্যামেজে দারুণ কার্যকর। এটা পরীক্ষা করে দেখার জন্য বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে রাখা ইঁদুরের ওপর এই প্রোটিন প্রয়োগ করেন। স্ট্রোকের ফলে এই ইঁদুরগুলির ব্রেনের কোষগুলি ক্ষতিগ্রস্ত ছিল। গবেষকরা লক্ষ করেন, স্ট্রোকের পরে যে আয়ন নির্গত হয়ে ব্রেন ড্যামেজ করে, এই প্রোটিনটি সেই আয়ন বেরোনোর পথটাই বন্ধ করে দিচ্ছে। বিজ্ঞানীরা এই প্রোটিনটির নাম দিয়েছেন, ‘এইচ আই ওয়ান এ’।

সাধারণত, মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বা মস্তিষ্কের ভেতরে ক্ষরণ হলে ব্রেন ড্যামেজ হয়। ৮৫ শতাংশ স্ট্রোকই হয়, রক্ত জমাট বেঁধে বা ক্ষরণের ফলে।

এই গবেষণার প্রধান কর্মকর্তা গ্লেন কিং জানান, এটাই বিশ্বের প্রথম এমন আবিষ্কার যার সাহায্যে স্ট্রোকের ফলে ক্ষতির পরিমাণকে আটকানো যাবে।

স্ট্রোক অ্যাসোসিয়েশনের ডেপুটি ডিরেক্টর কেট হোমস বলেন, এই প্রোটিনটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা তা এখনও ভালো করে জানতে হবে। তবে স্ট্রোক বা তার কুফলজনিত যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে তারা অনুমতি দেবেন। কারণ অনেক সময় স্ট্রোক হওয়া মাত্রই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সে ক্ষেত্রে যদি শক্তিশালী কোনো ওষুধ আবিষ্কার করা সম্ভব হয় তাতে মানুষেরই ভালো।
এই গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে, ‘প্রসেডিংস অব দ্য ন্যাশনাল আকাদেমি অব সায়েন্স’-এ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

মাকড়সার বিষে সারবে ব্রেন ড্যামেজ !

আপডেট সময় : ০৩:০৮:২৪ অপরাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০১৭