বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

এনসিপি’র গঠন থেকে বেরিয়ে আসা শিবিরের সাবেক নেতাদের নতুন সংগঠন কেন, কী চায় তারা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:০৫:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৭৬৩ বার পড়া হয়েছে
আগামী মাসে আত্মপ্রকাশ হচ্ছে নতুন প্লাটফর্ম। এর নেতৃত্বে থাকছেন শিবিরের সাবেক নেতারা। ছাত্র নেতৃত্বের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের প্রক্রিয়াতেই দুটি অংশের বিভাজন দৃশ্যমান হয়। সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা অংশের আরেকটি রাজনৈতিক সংগঠন কেন? এমন প্রশ্নে নতুন আলোচনা চলছে রাজনীতিতে। জানা গেছে, এটি আপাতত প্রেসার গ্রুপ হিসেবে কাজ করলেও ভবিষ্যতে রাজনৈতিক দল গঠন করতে পারে।

নতুন প্লাটফর্মের উদ্যোক্তারা বলছেন, সংগঠনটির শীর্ষ নেতৃত্বে সাবেক শিবির নেতারা থাকলেও এতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল মতাদর্শের মানুষের অংশগ্রহণ থাকবে। একে স্বাগত জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও রাজনৈতিক বিশ্লেষকেরা।

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে বিভিন্ন দল ও সংগঠন। অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সমন্বয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয় এনসিপি। এর এক মাস না যেতেই জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে আসছে নতুন প্লাটফর্মের ঘোষণা।

দলের নেতৃত্বে থাকছেন অভ্যুত্থানে অংশ নেওয়া সাবেক দুই শিবির নেতা-আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত, যাদের এনসিপিতে যোগ দেওয়ার কথা ছিল।

জুলাই শক্তির নতুন প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যথাযথ গুরুত্ব দিচ্ছে না রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানের উদ্দেশ্যকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে দলটি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘নতুন শক্তিকে শুভকামনা জানাচ্ছে এনসিপি। আমরা চাই সব মতের সব ধারার দল মাঠে থাকুক, নির্বাচনে আসুক। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কে ক্ষমতায় আসবে। এভাবেই দেশে গণতন্ত্র নিশ্চিত হবে।’

প্রাথমিকভাবে প্লাটফর্মটির লক্ষ্যকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. সাহাবুল হক। তিনি বলেন, ‘তারা তাদের লক্ষ্যগুলো স্পষ্ট করে তুলে ধরে সামনে এগোতে চাচ্ছেন। তবে রাজনীতির মাঠে নামলে এনসিপি ও নতুন দলের সম্পর্ক কেমন হয় তা দেখার অপেক্ষা।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

এনসিপি’র গঠন থেকে বেরিয়ে আসা শিবিরের সাবেক নেতাদের নতুন সংগঠন কেন, কী চায় তারা

আপডেট সময় : ০৪:০৫:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫