বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

‘তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার নেতৃত্ব এটি ঘটতে বাধা দেবে বলে জানান।

তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, আপনারা এটি (বিশ্বযুদ্ধ) থেকে দূরে নন। আমি বলছি, এটি দূরে নয়। যদি আমাদের এই প্রশাসন (বাইডেন সরকার) আর এক বছর থাকত, আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। তবে এখন এটি ঘটবে না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে এক সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দ্য প্রিন্ট ও এনডিটিভিসহ আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর খবরে বিষয়টি ওঠে আসে।

এছাড়া যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবে না, বরং সেগুলো বন্ধ করবে বলেও জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই মূর্খ, অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা নিজেরা এতে অংশ নেব না। তবে আমরা যে কারও চেয়ে আরও শক্তিশালী হব। এবং যদি কখনও যুদ্ধ শুরু হয়, এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে। কিন্তু আমরা মনে করি না যে এটি কখনও ঘটবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

আপডেট সময় : ০৯:৫৮:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫