বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

যে চা পান করলে রাতে ঘুম ভালো হয়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫৬:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৩৩ বার পড়া হয়েছে
রাতে চা খেলে ঘুমের সমস্যা হয়। ডাক্তার চা না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এমন কয়েক ধরনের চা আছে যেগুলি রাতে ঘুমনোর আগে খেলে উপকার মেলে। এতে মানসিক চাপ কমে,মন-মেজাজ ভালো থাকে। সবচেয়ে বড় কথা এসব চা রাতে সহজে ঘুম আসতে সাহায্য করে।

গ্রিন টি : অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি- এর অনেক গুণ রয়েছে। এই চা খেলে রাতে ভাল ঘুম হয়। গ্রিন টি- তে ক্যাফেইনের মাত্রা কম থাকে। এই চা মানসিক চাপ কমায়। সেই সঙ্গে ভাল ঘুম হতে সাহায্য করে। বার্ধক্যজনিত রোগ রুখতেও সাহায্য করে এই চা। গ্রি টি আমাদের শরীরের মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়। এর ফলে এই চা ওজন কমাতে দারুণ ভাবে সাহায্য করে।

এছাড়াও ডিটক্স পানীয় হিসেবেও গ্রিন টি- এর জুড়ি নেই। শরীর থেকে সব ধরনের দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে গ্রিন টি। এর পাশাপাশি গ্রিন টি খেলে ত্বক এবং চুলের স্বাস্থ্যও ভালো থাকবে।

ক্যামোমাইল টি:  এই বিশেষ ধরনের চা তৈরি হয় এক প্রকারের ফুল দিয়ে। এই চা ভালো ঘুম হতে সাহায্য করে। ক্যামোমাইল টি আমাদের মন-মেজাজ শান্ত রাখে। মানসিক চাপ কমায়। ঘুমোনোর আগে এই চা খেলে রাতে ভালো ঘুম হবে।

ল্যাভেন্ডার টি: রাতে ঘুমানোর আগে বিশেষ এই চা খেলেও ভাল ভাবে ঘুম আসবে আপনার। অ্যাংজাইটি বা উদ্বেগ কমাতে দারুণ ভাবে কাজ করে এই ল্যাভেন্ডার টি। এই চা খেলে সহজে ঘুম আসে। তবে রাতে ঘুমানোর আগে সামান্য পরিমাণে এই চা খাওয়া উচিত। নিয়মিত না খেলেই ভাল।

যাদের ঘুমের সমস্যা আছে রাতে ঘুমাতে যাওয়ার অন্তত ঘণ্টাখানেক আগে এই তিন ধরনের চা খেয়ে দেখতে পারেন। এতে রাতে ঘুমের সমস্যা মিটতে পারে। সহজে ঘুম আসতে পারে আপনার চোখে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

যে চা পান করলে রাতে ঘুম ভালো হয়

আপডেট সময় : ০১:৫৬:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫