রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছে : সালাহউদ্দিন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:১০:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস নিজেদের নিজেরা দাফন করার ইতিহাস। বাকশাল কায়েম করে শেখ মুজিব একবার দাফন করে গিয়েছিলেন। ২০২৪ সালে তার কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছে।

আজ সোমবার বিকালে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শেখ হাসিনাকে ইতিহাসের নিকৃষ্টতম খুনি আখ্যায়িত করে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আর দাফন হয়েছে দিল্লিতে। দিল্লির কবর থেকে মাঝে মাঝে হাসিনা উঁকি দিয়ে কী যেন বলতে চায়। এদেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করা আর জায়েজ নাই। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের কথা ভুলে যান।

সালাহউদ্দিন বলেন, জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে হাসিনা একজন বিশ্ব খুনি। হাসিনা ও তার মন্ত্রীরা গণহত্যার নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনাদের নিয়ত সাফ থাকে, তাহলে অতি দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে সদিচ্ছার প্রমাণ দিন।

উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা জনগণের কথা শুনুন, দ্রব্যমূল্য কমান। জনগণের বিরুদ্ধে যাবেন না। বিচার ও আইন শৃঙ্খলাসহ সব জায়গায় এখনো খুনি হাসিনার দোসররা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আর এর পেছনে খুনি হাসিনা দিল্লিতে বসে উসকানি দিচ্ছে।

কক্সবাজার শহরের বাহারছরা গোলচত্বরে জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর হেলাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর ফরিদ ও জেলা সম্পাদক এড. শামিম আরা স্বপ্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছে : সালাহউদ্দিন

আপডেট সময় : ০৯:১০:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫