রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৩৭:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৬৩ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, নির্বাচন করবে কি করবে না- এটা জনগণ সিদ্ধান্ত নেবে। বিএনপির এ ব্যাপারে কোনো মতামত নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব একথা জানিয়ে আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। সবসময় গণতন্ত্র চর্চা করে।

আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ বৃটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রিপোর্ট  বলছে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা সব তারই নির্দেশে হয়েছে। অতএব জাতিসংঘের এই রিপোর্টই প্রমাণ করে হাসিনা একজন ফ্যাসিস্ট।

মির্জা ফখরুল আরও বলেন, আমাদের প্রত্যাশা ভারত সরকার অবিলম্বে খুনি হাসিনাকে ফেরত দেবে এবং তাকে ও তার সহযোগিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

স্থানীয় সরকার  ও আনুপাতিক হারে নির্বাচন অনুষ্ঠানে জামায়াতের মতের সাথে বিএনপি একমত কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, নির্বাচন কমিশন সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছেন। তবে জামায়াতের আনুপাতিক হারে নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আগের চাওয়ার বিপক্ষে বিএনপি বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ

আপডেট সময় : ০১:৩৭:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫