রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

গত ২০ বছরে বদলে গেছে পৃথিবীর কেন্দ্র

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৮:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৫০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:

পৃথিবীর ভূপৃষ্ঠের গভীরে থাকা অভ্যন্তরীণ কোর (ইনার কোর) পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সাধারণত এটি গোলাকৃতির বলে মনে করা হলেও সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কিছু জায়গায় এর আকৃতি বিকৃত হয়ে গেছে।

বিজ্ঞানীরা বলছেন, এই পরিবর্তন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ওপর প্রভাব ফেলতে পারে, যা আমাদের সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে।

কী বলছে গবেষণা?

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জন ভিদালের নেতৃত্বে একটি গবেষণায় উঠে এসেছে, গত ২০ বছরে পৃথিবীর ইনার কোরে পরিবর্তন এসেছে। বিশেষ করে এর কিছু অংশ ১০০ মিটার বা তার বেশি উচ্চতায় বিকৃত হয়েছে। গবেষণাটি সাম্প্রতিক সময়ে ন্যাচার জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

পৃথিবীর কোর কেমন কাজ করে?

পৃথিবীর কেন্দ্র মূলত দুটি ভাগে বিভক্ত- তরল বাইরের কোর এবং কঠিন অভ্যন্তরীণ কোর। ইনার কোরের গতিশীলতা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরির মূল চালিকা শক্তি। যদি এটি থেমে যায়, তাহলে পৃথিবীও মঙ্গলগ্রহের মতো প্রাণহীন হয়ে পড়তে পারে।

ইনার কোর পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় স্বতন্ত্রভাবে ঘোরে। তবে গবেষকরা দেখেছেন, ২০১০ সালের দিকে এটি পৃথিবীর ঘূর্ণনের তুলনায় ধীর হয়ে যায়, পরে আবার গতি বাড়িয়েছে।

ভূমিকম্পের ঢেউ বিশ্লেষণে মিলেছে নতুন তথ্য

বিজ্ঞানীরা সরাসরি পৃথিবীর কোরে পৌঁছাতে পারেন না, কারণ এটি প্রায় ৪ হাজার মাইল গভীরে অবস্থিত। তাই ভূমিকম্পের ফলে তৈরি হওয়া শকওয়েভ বা ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করেই তারা ইনার কোরের পরিবর্তন সম্পর্কে ধারণা পান।

১৯৯১ থেকে ২০২৩ সালের মধ্যে একই জায়গায় সংঘটিত ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা কোরের আকৃতি পরিবর্তনের প্রমাণ পেয়েছেন। গবেষকদের মতে, বাইরের কোরের তরল প্রবাহ এবং অসমান মাধ্যাকর্ষণ টানের কারণেই ইনার কোরের আকৃতি বিকৃত হতে পারে।

ভবিষ্যতে কী হতে পারে?

বিজ্ঞানীরা মনে করেন, সময়ের সঙ্গে সঙ্গে বাইরের তরল কোর জমে অভ্যন্তরীণ কোরে পরিণত হচ্ছে। তবে এটি পুরোপুরি কঠিন হতে কয়েক বিলিয়ন বছর লেগে যাবে। এর আগেই পৃথিবী হয়তো সূর্যের তাপে বিলীন হয়ে যাবে।

অধ্যাপক জন ভিদাল বলেন, এই পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনে তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলবে না। তবে আমরা জানতে চাই, পৃথিবীর কেন্দ্রস্থলে কী ঘটছে।

তিনি আরও জানান, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বিভিন্ন সময় আকস্মিক পরিবর্তনের শিকার হয়েছে। এটি ইনার কোরের বিকৃতির সঙ্গে সম্পর্কিত কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন। তবে তিনি আশ্বস্ত করে বলেন, এটি পৃথিবীর কোর থেমে যাচ্ছে বলে ভাবার কোনো কারণ নেই। বিজ্ঞানের জগতে নতুন তথ্য সবসময় আমাদের দৃষ্টিভঙ্গি বদলায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গত ২০ বছরে বদলে গেছে পৃথিবীর কেন্দ্র

আপডেট সময় : ০৩:৪৮:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫