বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

জীবননগর সড়কের গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতাসহ আটক-৩

  • আপডেট সময় : ০৬:০৬:২০ অপরাহ্ণ, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮২৮ বার পড়া হয়েছে

জীবননগর প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তার পাশে লাগানো সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হোসেন রহমানসহ তিনজনতে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয়রা।

শনিবার(৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহপুর-সাবদালপুর সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ঘোগরা গাছি গ্রামের বাসিন্দা হোসেন আলী, পাঁকা গ্রামের কাঠ ব্যবসায়ী আবু তালেব (৪৪),একই গ্রামের দিনমজুর মোঃ মোতালেব হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর- সাবদালপুর সড়কের ধারে বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ লাগানো আছে। তার মধ্যে ৩টি কটুই চটকা গাছ ৪৫হাজার টাকায় আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হোসেন রহমান বিক্রি করে দেন কাঠ ব্যবসায়ী আবু তালেবের কাছে। শনিবার সকালে আবু তালেবসহ ৪-৫জনকে গাছ কাটতে আসেন। গাছ কাটা শুরু করলে তখন স্থানীয় জনতা তাদের বাধা দেন। তখন সে বিএনপির নেতার হোসেন রহমানের কাছ থেকে গাছ কিনেছেন বলে জানান।

স্থানীয়রা ক্ষুদ্ধ হলে কাঠ ব্যবসায়ী ফোনে হোসেন রহমানকে ঘটনার সম্পর্কে জানান, এবং কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে আসেন তিনি, তখন স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, সকালের দিকে স্থানীয়রা গাছ কাটার সময় ৩ জনকে ধরে শাহপুর পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে সেই ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সকালে আন্দুলবাড়িয়া ইউনিয়নে সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো জব্দ করা হয়। খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করায় রানা মাহামুদ নামে একজনকে বেধড়ক মারধর করেছে ওই নেতার লোকজন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

জীবননগর সড়কের গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতাসহ আটক-৩

আপডেট সময় : ০৬:০৬:২০ অপরাহ্ণ, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫