বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বাঁশ ফেলে মহাখালী-গুলশান রোড অবরোধ করেছেন তিতুমীর শিক্ষার্থীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮১৯ বার পড়া হয়েছে
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে সোমবার (৩ ফেব্রুয়ারি) সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ অবরোধ করেন, ফলে ওই রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

এসময় তারা রাস্তায় বাঁশ ফেলে হ্যান্ডমাইকে ঘোষণা দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

আন্দোলনকারীরা জানান, সরস্বতী পূজার কারণে তারা কর্মসূচি কিছুটা দেরিতে শুরু করেছেন। শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করে বলেন, “রাজপথে না নামলে কোনো দাবি বাস্তবায়ন হয় না।” তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এছাড়া দাবি আদায়ে প্রায় ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন।

শিক্ষার্থীরা জানান, কিছুক্ষণের মধ্যেই আমতলী ও গুলশান-১ নম্বর সড়কও অবরোধ করে উত্তর ব্লকেড কর্মসূচি শুরু করা হবে।

এদিকে, অনশন কর্মসূচির ফলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সকালে অসুস্থ হয়ে পড়া দুইজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বাঁশ ফেলে মহাখালী-গুলশান রোড অবরোধ করেছেন তিতুমীর শিক্ষার্থীরা

আপডেট সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫