বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

তামাকজনিত রোগে মৃত্যু সাধারণ নয়, হত্যাকাণ্ড: প্রাণিসম্পদ উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৭:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
  • ৮৩১ বার পড়া হয়েছে

তামাকজনিত রোগের মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘যে মৃত্যু হবার কথা নয়, তামাক ব্যবহারের কারণে সে ধরণের মৃত্যু ঘটছে; আর এ ধরনের মৃত্যু মূলত হত্যাকাণ্ড। আমরা জেনেশুনে এ হত্যাগুলো করতে দিচ্ছি।’

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অগ্রগতি ও তামাকমুক্ত বাংলাদেশ গঠনে চিকিৎসকদের সম্পৃক্ততা’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন সুস্থ্য জাতি গঠনে অনেক বড় ভূমিকা রাখে। তামাকের ক্ষতি সম্পর্কে আমরা জানলেও কেউই মেনে চলি না। তাই তামাক সেবন বন্ধে উৎপাদন থেকে শুরু বিক্রি পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তামাকের কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে। আর পরিবেশের অংশ হিসেবে তামাক মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে।’

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিকের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথির বক্তৃতা করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচি পরিচালক) শেখ মোমেনা মনি, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। আরও বক্তৃতা করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, অ্যান্টি টোব্যাকো অ্যাডভোকেসি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন। সেমিনারে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মরত অর্ধ-শতাধিক ডাক্তার ও নার্স উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

তামাকজনিত রোগে মৃত্যু সাধারণ নয়, হত্যাকাণ্ড: প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : ১১:৪৭:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫