রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ; ৫ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৫:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত পঞ্চগড়ের শহীদ সুমন ইসলামের মরদেহ আদালতের নির্দেশে দাফনের ৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া আমিন নগর এলাকায় পারিবারিক গোরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এসময় বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফুয়াদ, আশুলিয়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সিপেক্টর মো. মনিরুল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিম উদ্দীন সহ শহীদ সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শহীদ সুমন ঢাকার ইপিজেড এ কাজ করতেন। আন্দোলনে গিয়ে গত ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে ঢাকার আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এদিকে ঘটনার পর ৭ আগস্ট শহীদ সুমনের মা কাজলী বেগম বাদি হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাত নামার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ডিসেম্বরে প্রসেস শেষে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন জানান,বোদা উপজেলাধিন আমিন নগর শিকারপূর গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৭ ই আগষ্ট ঢাকা মেডিক্যাল মর্গে সুমন ইসলামের লাশ সনাক্ত করে তার পরিবার। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তার মা কাজলী বেগম সেপ্টেম্বর মাসে ঢাকা আশুলিয়া থানায় হত্যা মামলা করে। সেই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার  তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ চিফ জুডিশিয়াল মেজিট্রট ঢাকা আদালত নির্দেশক্রমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম ফুয়াদের উপস্থিতিতে বোদা থানা টিম কবর থেকে মরদেহ উত্তোলন করে। এবং মরদেহের সূরতহাল প্রস্তুত করত: মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ; ৫ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

আপডেট সময় : ০৭:৪৫:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫