বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সাত কলেজ শিক্ষার্থীদের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩০:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
  • ৮৪০ বার পড়া হয়েছে
দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে সাত কলেজের কর্মসূচি প্রত্যাহার করা হলো।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। বৈঠকে সাত কলেজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের দুইজন ও ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী।

ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুল ইসলাম বলেন, ‘ছয় দফা দাবির একটি মেনে নেওয়া হয়েছে। বাকি ৫ দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম ছিল। দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করে ধীরে ধীরে মানা হবে।’

তিনি আরও বলেন, ‘উপ-উপাচার্য মামুন স্যার সাত কলেজের আর কোনো কার্যক্রমে জড়িত থাকবেন না। পদত্যাগের বিষয় ঢাবি উপাচার্যের সাথে বসে আলোচনা হবে। শিক্ষার্থীদের মারধর ও কটূক্তির বিষয়েও আলোচনা হবে। তিনদিনের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের ওপর হামলার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবার প্রবেশের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।’

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে সব মেনে নেওয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সাত কলেজ শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৬:৩০:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫