শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বাঁধাকপির চাষ!

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫৬:৪৬ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একমাসের কঠোর পরিশ্রম। নানা পরীক্ষা-নিরীক্ষা। অবশেষে আন্তর্জাতিক স্পেস স্টেশনে বাঁধাকপি ফলিয়েছেন মার্কিন এক মহাকাশচারী। তবে সেটি চীনা বাঁধাকপি। আর এই অভূতপূর্ব কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন মহাকাশচারী পেগি হুইটসন।

মহাকাশের আলোয় অনেক সময়ই শস্যের টেস্ট নষ্ট হয়ে যায় বলে দাবি করেন মহাকাশচারীরা। হট সস, মধু অথবা সয়া সস মিশিয়ে টেস্ট আনতে হয়। কিন্তু এই চীনা বাঁধাকপির টেস্টই আলাদা। চাষ করতে করতে আস্ত একটা স্পেস গার্ডেনই তৈরি করে ফেলেছেন মহাকাশচারীরা।

এর পর এক বিরল প্রজাতির ছোট্ট ফুল ফোটানোর চেষ্টা চলছে মহাকাশে। নামটি তার আরাবিডপসিস। গাছেরও তো প্রাণ আছে। এই পৃথিবীর বাইরে তারা কীভাবে মানিয়ে নিতে পারে, তারই পরীক্ষা চলছে। অনবরত। এর পর থেকে মহাকাশচারীরা যখন মহাকাশে পাড়ি দেবেন, তখন এখান থেকেই যাতে গাছগাছালি নিয়ে যাওয়া যায়, তারই চেষ্টা চলছে। এবার তাই শুধু বাঁধাকপিই নয়, মহাকাশে ফুলকপি, শিম, মটরশুঁটি, বিট, গাজরের চাষ হলেও আশ্চর্যের কিছু থাকবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বাঁধাকপির চাষ!

আপডেট সময় : ০২:৫৬:৪৬ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭