রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৫:১৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে টানা ভারী বৃষ্টির ফলে মক্কা ও মদিনায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) মক্কা ও মদিনায় লাল সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে। এর পাশাপাশি রাজধানী রিয়াদসহ পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং আসির ও জাজান প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির বেশ কিছু এলাকায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এনসিএমের কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকতে এবং সরকারের দেওয়া নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে আহ্বান জানিয়েছেন।

সৌদির দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এবং রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এক বিবৃতিতে জনগণকে নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে এমন স্থান এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, বন্যার পানির স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে এবং অনেক ভবনের একতলা পানির নিচে ডুবে গেছে।

সৌদি আরবে এমন বন্যা বিরল হলেও, এই পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’

আপডেট সময় : ১০:২৫:১৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫