মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ব্যাংকগুলোকে সিএসআর বাড়াতে অর্থমন্ত্রীর আহ্বান !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৩:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে (সিএসআর) অংশগ্রহণ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গত শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।

ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য,  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম মো. শিরিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী বলেন,  ডাচ-বাংলা ব্যাংক যে ধরনের সামাজিক কার্যক্রম গ্রহণ করছে, তা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও করতে পারে। এজন্য দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে সিএসআরে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

মুহিত বলেন, ডাচ-বাংলা ব্যাংকের বয়স ২০ বছর। প্রতিষ্ঠার ষষ্ঠ বছর থেকেই এই বৃত্তি প্রদান করে আসছে। ব্যাংকটি দুটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা এবং স্বাস্থ্যখাতে এই ব্যাংকের কার্যক্রমগুলো দেখার মতো এবং উল্লেখযোগ্য। এরকম চিন্তা-ভাবনা যদি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও করে, বিশেষ করে বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম হাতে নিলে দেশ ও সমাজ উপকৃত হবে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের জাতির উন্নয়নে একটি প্রধান বিষয় হলো শিক্ষার প্রসার। যদিও প্রায় ৩০ শতাংশ জনগণ অশিক্ষিত। তবে প্রাইমারি ধাপে আমরা খুবই ভালো করছি। মাধ্যমিক পর্যায়ে এখনও আমরা তেমন অগ্রগতি সাধন করতে পারিনি। এ ব্যাপারে আমাদের কার্যক্রম আরো জোরদার করতে হবে।

সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে মুহিত বলেন, সরকার শিক্ষার প্রসার বিশেষ করে গুণগত শিক্ষার প্রসারে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।

এক্ষেত্রে অবশ্য সাধারণ জনগণের সহযোগিতার প্রয়োজন রয়েছে। জনগণকে আরও বেশি করে কর দিতে হবে। সরকারের রাজস্ব বাড়াতে হবে। তাহলেই সরকার সেই রাজস্বের সদ্ব্যবহার করতে পারবে।
অর্থমন্ত্রী বৃত্তিপ্রাপ্তদের প্রতি বৃত্তির টাকা যথাযথ ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি তাদের উজ্জ্বল ভাবিষৎ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

ব্যাংকগুলোকে সিএসআর বাড়াতে অর্থমন্ত্রীর আহ্বান !

আপডেট সময় : ০২:১৩:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭