বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিলের অঙ্গীকার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০০:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেন।

অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বলে কিছু থাকছে না। কিন্তু আমি একটি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব। এটাই আমার বক্তব্য।

এর আগে সব ধরনের পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীরাসহ দুই শতাধিক মানুষ। বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হয়নি। তাছাড়া খাবারও খেতে পারেননি আটকে থাকা ব্যক্তিরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে। পোষ্য কোটা বাতিল না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিলের অঙ্গীকার

আপডেট সময় : ১২:০০:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫