শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য

সংঘর্ষের ঘটনায় চবি ছাত্রলীগের ছয় নেতা বহিষ্কার

  • আপডেট সময় : ০৩:০৪:২৪ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছয় নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. রকিব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক মো. আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম সাঈদ ও আরেফুল হক অপু।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘গত ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের চার নেতার উপস্থিতিতে দুই ছাত্রলীগ কর্মীকে হামলার ঘটনায় চবির ছয় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে তাদেরও ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

সংঘর্ষের ঘটনায় চবি ছাত্রলীগের ছয় নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৩:০৪:২৪ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬