রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

মার্কিন আদালতে ভারতীয় ধনকুবের আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪১:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি আদালত। ঘুষ দেওয়া ও প্রতারণার মাধ্যমে কয়েকশ কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আদালত সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার অনুলিপি যুক্তরাষ্ট্রের বিদেশি আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে শিগগিরই হস্তান্তর করা হবে।

এর আগে ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়। এতে ঘুষ দিয়ে নিজ দেশে বিশাল এক সৌরশক্তি প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করার কথা বলা হয়েছে।

৬২ বছর বয়সী আদানি ভারতের অন্যতম ধনী ব্যক্তি। তার ব্যবসার সাম্রাজ্য বন্দর এবং বিমানবন্দর থেকে নবায়নযোগ্য শক্তি পর্যন্ত বিস্তৃত। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, কোম্পানির জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প হাসিল করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ দেওয়া হয়েছে।

আদানির বিরুদ্ধে অভিযোগ, তিনি সেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন, যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তার এ পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে, ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এ লাভজনক চুক্তিটি পান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

মার্কিন আদালতে ভারতীয় ধনকুবের আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৬:৪১:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪