বুধবার | ৮ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে Logo বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন Logo জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড Logo খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন  Logo থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা না হওয়ায় সরকারি সংবাদ বর্জনের ঘোষণা Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার 

না’গঞ্জে সাত খুন মামলার বাদী বিউটিকে হত্যার হুমকি!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২১:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৯১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সেলিনা ইসলাম বিউটি সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে নিশ্চিত করেছেন ওসি মো. সরাফত উল্লাহ।

জিডির বরাত দিয়ে ওসি জানান, ১৪ ডিসেম্বর কাউন্সিলর বিউটির অফিসে ডাকযোগে একটি চিঠি আসে।

চিঠিতে বলা হয়েছে- সাত খুন মামলা ও নির্বাচন থেকে সরে না দাঁড়ালে স্বামীর মতো একই পরিণতি হবে তার। ঢাকার মোহাম্মদপুর ডাকঘর থেকে চিঠিটি পোস্ট করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন খুন হন। ওই ওয়ার্ডের উপনির্বাচনে নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি কাউন্সিলর নির্বাচিত হন।

সাত খুনে দায়ের করা একটি মামলার বাদী বিউটি ২২ ডিসেম্বরের সিটি নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় নদীতে নৌকা ডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ দুই জেলে

না’গঞ্জে সাত খুন মামলার বাদী বিউটিকে হত্যার হুমকি!

আপডেট সময় : ০৬:২১:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬