শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

রাজবাড়ীতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক তিন স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন।রবিবার (০৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া এবং পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড এলাকায় পৃথক এই ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ এলাকাবাসী পৌরসভার ১ নং ওয়ার্ডের মাষ্টার পাড়ায় একজনকে কামড়ানোর সময় লাঠিসোটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরে ফেলেন। এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত দেবগ্রাম ইউনিয়নের চর পাচুরিয়া গ্রামের হোসাইন মোল্লা (১৬), নগর রায়ের পাড়ার রতন রায় (৫০), শারমিন বেগম (৩৫), নয়ন মজুমদার (২২), মাষ্টার পাড়ার নমিতা রানী (৪৫), চপলা রানী (৩৫), সন্তোষ সূত্রধর (৫৫), দীপালি সরকার (৪২) ও শিশু কনক শীল (৬)।

আহত সকলেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়ীতে আছেন। আহত রতন কুমার রায় জানান, সন্ধ্যার দিকে ধান মাগাই করে বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন পেছন থেকে হঠাৎ একটি শিয়াল তার ওপর হামলা করে। তিনি শিয়ালকে প্রতিহত করে রক্ষা পান। পরে শিয়ালটি আরও দুজনের ওপর হামলা করে। সে প্রাথমিক চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতালে শিয়ালের কামড়ের জন্য অ্যান্টি-রেবিস ভ্যাকসিন না থাকায় তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে দিতে হয়।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, গত সপ্তাহে এক শিশুকে শিয়াল আক্রমণ করে মারাত্মক আহত করে এবং গবাদিপশুর ওপরও আক্রমণ করেছে। তাই স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতা ও হাসপাতালে ভ্যাকসিন নিশ্চিত করার জন্য তারা আবেদন করেছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রুহুল আমিন জানান, শিয়ালের কামড়ের রোগীরা চিকিৎসা নিতে আসেন এবং প্রাথমিক সেবা দেয়া হলেও হাসপাতালে অ্যান্টি-রেবিস ভ্যাকসিনের সরবরাহ নেই, ফলে রোগীদের বাইরে থেকে সংগ্রহ করতে হয়। সংগ্রহের পর তাদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত

আপডেট সময় : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪