শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ঢাবি ছাত্রলীগের সহসভাপতি গুলিবিদ্ধ!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৭:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল-জোবায়ের গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, ‘শনিবার রাত ১টার দিকে পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। ব্যান্ডবেইজ অফিসের সামনে জোবায়েরকে গুলি করা হয়। তখন আমাদের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) জাফর আলী বিশ্বাস ওই এলাকায় ডিউটিতে ছিলেন। পরে তিনি টহলরত পুলিশ টিমসহ ঘটনাস্থলে যান এবং জোবায়েরকে মেডিক্যাল নিয়ে যান। বর্তমানে সেখানে পুলিশ রয়েছে। তবে এখন পর্যন্ত কে বা কারা এ গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’

ঘটনার সময় মোটরসাইকেলে জোবায়েরের সঙ্গে আরো দুজন ছিল বলে জানা যায়। তারা হলেন- মুহসিন হল ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম এবং সহসভাপতি আবু সাইদ। জোবায়ের নিজেও মহসিন হলের আবাসিক ছাত্র। তিনি স্বাস্থ্য-অর্থনীতিতে পড়ছেন।

জহিরুল ইসলাম বলেন, ‘আমরা তিন বন্ধু মোটরসাইকেলে করে হলে ফিরছিলাম। ব্যান্ডবেইজ অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কার সামনে এসে আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। প্রাইভেট কার থেকে অস্ত্রধারী দুব্যক্তি বেরিয়ে আসে এবং তাদের একজন জোবায়েরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি জোবায়েরের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়।’ তবে ঘটনাটি ছিনতাই নাকি অন্য কিছু, সে বিষয়ে জহিরুল নিশ্চিত নন বলে জানান।

এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানান ডিউটি অফিসার মাহফুজুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ঢাবি ছাত্রলীগের সহসভাপতি গুলিবিদ্ধ!

আপডেট সময় : ০৬:০৭:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬