সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

১১ দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত চেয়ে রিট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৮১০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অন্যান্য ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বাকী ৯টি অন্যান্য দল হলো- জাসদ, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) (দিলীপ বড়ুয়া), ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এই রিট দায়ের করেন। তাদের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রিট আবেদনে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়াও, নির্বাচনের গেজেট নোটিফিকেশন বাতিল এবং সংসদ সদস্যদের সব সুযোগ-সুবিধা ফেরত নেওয়ার নির্দেশনা দেওয়া দাবি করা হয়েছে। ভবিষ্যতে এই ১১ দলের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি না দেওয়ারও আবেদন জানানো হয়েছে। এছাড়া, যেসব এমপি হয়েছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়েরের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

১১ দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত চেয়ে রিট

আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪